বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে – মাওলানা রফিকুল ইসলাম খান। 

 

 

আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ:

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ পরিবার এবং আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৪ মার্চ) উল্লাপাড়া উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের নিহত দুইটি পরিবারকে নগদ ১ লাখ টাকা এবং আহত দুজনকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ও সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

 

এ সময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মৃত্যুর ফায়সালা করেন মহান আল্লাহ রাব্বুল আলামীন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছাড়া করো মৃত্যু হয় না। মৃত্যুর কোন নির্দিষ্ট সময় নেই, বয়স নেই। যেকোনো সময়, যেকোনো জায়গায় মৃত্যু হতে পারে। আল্লাহ তাআলার আদেশের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ তাআলা নিহতদের পরিবার, আত্মীয় -স্বজনকে ধৈর্য ধারনের তাওফিক দিন।

 

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে। যেকোনো দূর্ঘটনা বা দূর্যোগ মূহুর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। ইসলামি রাস্ট্র প্রতিষ্ঠা হলে সকল নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা আমীর অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী, যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম, পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি -ইমদাদুল হক শাহারুল

 

উল্লেখ্য, গত (২০ ফেব্রুয়ারী) উল্লাপাড়া উপজেলার চালা বাজারে বাস- অটোভ্যানের দূর্ঘটনা নিহত মগুড়াডাঙ্গা গ্রামের রনি ইসলাম (৩৫) ও ফারুক হোসেন (৩০) আহতরা হলেন হারুন অর রশিদ (২৮), ভেটুয়াকান্দি গ্রামের হযরত আলি(২৫)



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১