বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

সুপেয় পানি নিশ্চিত করা এবং সরকারী পুকুর ও খাল উন্মুক্ত করণে র‍্যালী ও মানববন্ধন।

মোঃ হারুন উর রশীদ(কালিগঞ্জ, সাতক্ষীরা) সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি সেবার আওতায় সুপের পানি নিশ্চিতকরণ, সরকারি পুকুর ও খাল উন্মুক্ত করার দাবীতে র‍্যালী ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার প্রধান প্রধান সড়কে র‍্যালী শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন থেকে উপজেলা বাসীর সুপেয় পানির সংকট ও কষ্ট লাঘব করতে সরকারি সেবার আওতায় সুপের পানি নিশ্চিতকরণের দাবী করা হয়। এলাকাভিত্তিক বড় বড় পুকুর/জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং খাস জমিতে মিঠা পানির আধার তৈরি করা সহ লবণাক্ত এলাকায় পানির প্লাণ্ট স্থাপনের মাধ্যমে সকল জনগোষ্ঠীর সুপেয় পানি নিশ্চিত করার আহবান জানানো হয়। এছাড়া সরকারী পুকুর ও খাস খাল উন্মুক্ত করে জীব বৈচিত্র সংরক্ষণ, মাছের অবাধ প্রজনন ও বিচরণ ক্ষেত্র সংরক্ষন সহ উপজেলার সব শ্রেণি পেশার জনসাধারণের জন্য এ সমস্ত সরকারী সম্পদ সম্পর্তির সমান সুযোগ সুবিধা প্রদান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে এ সমস্ত সম্পদের পরিকল্পনা ভিত্তিক ব্যবহার নিশ্চিত এর দাবি জানানো হয়।

র‍্যালী ও মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলার সম্মনায়ক আমির হামজা, মারুফ হাসান, আবু ঈছা, হামিদুল ইসলাম, শেখ সাদী, আবু হুরায়রা, নাহিয়ান,তাফরিহা বিনতে সাইফুল্লাহ, সাদিয়া আফরোজ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১