বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

কালিগঞ্জে রমজান উপলক্ষে বিভিন্ন বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারের ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডলের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার(৬ মার্চ) বেলা ১১ টায় নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, কুশুলিয়া ইউপি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আব্দুল্লাহ্, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, উপজেলা স্যানিটারী কর্মকর্তা সুবাহান আলী প্রমূখ। এছাড়া বাজার কমিটি ও মাংস বিক্রেতা সহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ব্যক্তিবর্গ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, উপজেলার সকল বাজারে উপজেলা প্রশাসন ভেজাল খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিনিয়ত মোবাইল কোড পরিচালনা করবে এবং বাজার কমিটি এ সমস্ত কাজে সক্রিয় ভাবে সহযোগীতা করবে। পবিত্র রমজানে যেন কোন ভোক্তার কষ্ট না হয়, সমস্ত পণ্যর দাম সাধ্যের মধ্যে রাখতে হবে। কৃত্রিম সংকট তৈরী করে দাম বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত লাভ করা যাবে না। এ ব্যাপারে প্রত্যেক বাজার কমিটি এবং জনসাধারণের খোঁজখবর রাখা ও সচেতন থাকার আহবান জানান। কোন অসাধু ব্যবসায়ী যেন বাজারে সিন্ডিকেট তৈরি করতে না পারে এ ব্যাপারে সর্বদা মনিটরিং করা হবে বলে জানান তিনি।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১