বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

হুসাইন বিন আফতাব, শ্যামনগর উপজেলা সংবাদদাতা:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে যাকাতের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দুপুর ২:৩০ থেকে শ্যামনগর সরকারি মহসিন কলেজের মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিমের সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।

সেমিনারে বক্তারা ইসলামের অন্যতম স্তম্ভ যাকাতের তাৎপর্য ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, যাকাত কেবল আর্থিক লেনদেনের বিষয় নয়, এটি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ইসলামী শরীয়াহ অনুযায়ী সঠিকভাবে যাকাত বণ্টন করা হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায় এবং বৈষম্য দূর হয়।

বক্তারা আরও বলেন, যাকাত শুধু ব্যক্তিগত ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি সামাজিক উন্নয়নের মাধ্যমও। যদি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করেন, তাহলে দরিদ্রতা কমে আসবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

সেমিনারে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা যাকাতের বিধান, প্রযোজ্যতা ও সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। বক্তারা উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং যাকাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সেমিনার শেষে বক্তারা উপস্থিত সবাইকে যথাযথভাবে যাকাত আদায়ে যত্নবান হওয়ার আহ্বান জানান এবং সমাজে দারিদ্র্য বিমোচনে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১