বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

পোমরা জামায়াতে ইসলামী বিভিন্ন ইউনিটে মাহফিল অনুষ্ঠিত।

নিজাম উদ্দীন-রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

রাঙ্গুনিয়া পোমরা হাজীপাড়া জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৬ই মার্চ পোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর হাজীপড়া ইউনিটে এই ইফতার আয়োজন করে। মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ শওকত হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন পোমরা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী, সেক্রেটারি আমজাদ হোসেন ফরহাদ, প্রফেসর এস.এম গোফরান, পোমরা প্রবাসী আর্দশ কল্যাণ পরিষদের সভাপতি প্রকৌশলী মোক্তার হোসেন সুমন,নেজাম উদ্দিন,মোহাম্মদ মুখলেস,জসিম উদ্দীন বাদশা, শিলক যুব বিভাগের সভাপতি আব্দুল গফুর সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই সময় বক্তরা বলেন-মাহে রামাদান মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য বিশেষ নিয়ামত,তাকওয়ার পরিশুদ্ধ মাস,

রমজানে সিয়াম পালন শুধু আমাদের জন্য নয় বরং পূর্ববর্তীদের জন্যও অত্যাবশ্যকীয় ছিল। আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, সেজন্যই রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে।

 

তাই পবিত্র রমজান মাসে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাকওয়ার সমাজ প্রতিষ্ঠায় সবাইকে আত্মনিয়োগ করতে হবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১