বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

মাদারগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ হাজার মানুষ-

মাদারগঞ্জ প্রতিনিধি | ১৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ

জামালপুরের মাদারগঞ্জে একটি সেতুর অভাবে দীর্ঘ তিন যুগ ধরে চরম দুর্ভোগে রয়েছেন অন্তত পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ি এলাকায় খালের ওপর সেতু না থাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।

জানা যায়, জোড়খালী, খিলকাটি, হাটমাগুড়া, জামদহ ও ফুলজোড় গ্রামের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা জোড়খালী ইউনিয়ন পরিষদ থেকে খিলকাটি পর্যন্ত। কিন্তু মাঝখানে খাল থাকায় চলাচল প্রায় বন্ধ। বর্ষায় খেয়া নৌকা ভরসা, শুকনো মৌসুমে কাদা আর কষ্ট।

শিক্ষার্থী আল আমিন বলেন, “খাল পার হতে না পারায় স্কুলে নিয়মিত যেতে পারি না। অনেক সময় পরীক্ষাও মিস হয়ে যায়।” একই অভিযোগ কৃষকদের—ফসল বাজারে নিতে না পারায় হচ্ছে লোকসান। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান, “শৈশব থেকে শুনছি এখানে ব্রিজ হবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এলাকাবাসীর একটাই চাওয়া—একটা সেতু।”

ইউপি সদস্য আমিনুর রহমান আনিছ বলেন, “বছরের পর বছর কষ্ট পাচ্ছে কয়েক গ্রামের মানুষ। সরকার দ্রুত ব্যবস্থা নিলে সবাই উপকৃত হবে।”

ইউনিয়ন চেয়ারম্যান সুজা মিয়া বলেন, “চরগোলাবাড়িতে ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ব্রিজ না থাকায় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।”

উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, “জোড়খালী ইউপি অফিস–জেসি ভাইয়া–খিলকাটি সড়কে প্রায় ৩০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন। সয়েল টেস্টের প্রস্তুতি শুরু হয়েছে, সম্পন্ন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়রা আশা করছেন, বহু বছরের ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত সেতুটি নির্মিত হলে মাদারগঞ্জ অঞ্চলের শিক্ষা, কৃষি ও যোগাযোগে নতুন গতি আসবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১