রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

News Headline :
জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর-  জামালপুরের গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি-  জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান- জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি- রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর-

জামালপুরে অপহৃত নারী সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে উদ্ধার-

নিজস্ব প্রতিবেদক | তাং ৩০ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুরে অপহরণের নয় ঘণ্টার মধ্যেই অপহৃত নারী বন্যা খাতুন (২৬)কে জীবিত উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বন্যা খাতুন নান্দিনা বড় মসজিদ এলাকার চাঁন মিয়ার মেয়ে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকা থেকে তুলশীরচর ইউনিয়নের ছোট ডৌয়াতলা গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (৩৫) ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে একটি সাদা হাইয়েস মাইক্রোবাসে করে বন্যা খাতুনকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

 

অভিযোগের ভিত্তিতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবের নেতৃত্বে এসআই মো. মুস্তাফিজুর রহমান, এএসআই মো. আল নোমান, কনস্টেবল কবির হোসেন, আবুল হোসেন, নারী কনস্টেবল ঝুমা রানীসহ বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। অভিযান শুরুর নয় ঘণ্টার মধ্যেই মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি নাজমুস সাকিব বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি। দ্রুত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। সদর থানার ওসি নাজমুস সাকিব ও তার টিম যে দক্ষতা ও দ্রুততায় ভিকটিমকে উদ্ধার করেছেন, তা পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জামালপুর জেলা পুলিশের এই ধারা অব্যাহত থাকবে।”

জেলা পুলিশ, জামালপুর— নিরাপদ সমাজ গঠনে জনগণের পাশে সারাক্ষণ।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০