শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

News Headline :
মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের সম্পৃক্ততা জরুরি: জামালপুরে এডাব-এর সেমিনার অনুষ্ঠিত- ইবতেদায়ী বৃত্তিতে দারুণ সাফল্য: জামালপুর ইদ্রিসিয়া আলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল, উপজেলা সেরা আদিউর রহমান- জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর-  জামালপুরের গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি-  জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান- জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি- রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট-

সহকর্মীদের বাঁধার মুখে চলে গেলেন জ্যোতিকা জ্যোতি

প্রগতি ডেস্ক: নথি গায়েবের অভিযোগে শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক জ্যোতিকা জ্যোতিকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে একাডেমির ক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা। স্বৈরাচারের দোসর ও আলো আসবেই গ্রুপের সদস্য জ্যোতিকা জ্যোতিকে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে এসময় নানা স্লোগানে একাডেমিকে উত্তাল করে তোলেন বিক্ষুব্ধরা। একপর্যায়ে জ্যোতি বাধ্য হয়ে শিল্পকলা একাডেমি থেকে চলে যান।

মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে।

একাডেমির ইন্সট্রাক্টর এহসানুর রহমান জানান, স্বৈরাচারের দোসর ও লিয়াকত আলী লাকীর অনেক দুর্নীতির সহযোগী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অফিসে আসার পর আমরা অবাক হই। ভদ্রতার খাতিরে স্টাফরা তার সাথে ভালো বিহেইভ করছিল কিন্তু তিনি যখন গুরুত্বপূর্ণ নথি গায়েব করার চেষ্টা করছিলেন তখন তাকে আটক করে তার রুমে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে ক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রহত্যার উস্কানিদাতা “আলো আসবেই” গ্রুপের সদস্য হিসেবে দেশে অরাজক পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জ্যোতিকে পুলিশে দেওয়ার দাবিও জানায় কর্মকর্তা ও কর্মচারিরা। কিন্তু তারা তাকে পুলিশে না দিয়ে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছি।

শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে ছিলেন শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক জ্যোতিকা জ্যোতি। তার চুক্তি বাতিল করে নতুন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছিল এই খবর জানার পর মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে আসেন জ্যোতিকা জ্যোতি।

এর আগে তার নিয়োগ নিয়েও সাংস্কৃতিক অঙ্গনে নানা ধরনের নেতিবাচক কথাবার্তা শোনা গিয়েছিল।

এসএস



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০