শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

News Headline :
মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের সম্পৃক্ততা জরুরি: জামালপুরে এডাব-এর সেমিনার অনুষ্ঠিত- ইবতেদায়ী বৃত্তিতে দারুণ সাফল্য: জামালপুর ইদ্রিসিয়া আলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল, উপজেলা সেরা আদিউর রহমান- জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর-  জামালপুরের গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি-  জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান- জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি- রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর-

নিজস্ব প্রতিবেদক | তাং ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রী. 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি ২৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে জামালপুর সফর করেছেন। মাননীয় প্রতিমন্ত্রী জামালপুর সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

 

এ সময় জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি।

পরবর্তীতে সার্কিট হাউজে মাননীয় প্রতিমন্ত্রী জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার, জামালপুরের সঙ্গে মতবিনিময় করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। মাননীয় প্রতিমন্ত্রী বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং বাস্তবভিত্তিক সমাধানের আশ্বাস প্রদান করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, জামালপুর জেলার পর্যটন সম্ভাবনা বিকাশ ও অবকাঠামোগত উন্নয়নে এ সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০