মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

News Headline :
ইবতেদায়ী বৃত্তিতে দারুণ সাফল্য: জামালপুর ইদ্রিসিয়া আলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল, উপজেলা সেরা আদিউর রহমান- জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর-  জামালপুরের গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি-  জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান- জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি- রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত-

শ্যামনগরে হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন।

হুসাইন বিন আফতাব, শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষদের হয়রানী থেকে রক্ষা পেতে উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ (মঙ্গলবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছোট ভেটখালী গ্রামের মৃত কালাচাঁদ গাইনের পুত্র মো. মাজেদ গাইন (৬৩) লিখিত বক্তব্যে জানান, তিনি শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর মৌজায় ৩.৮৩ একর জমি পৈত্রিক ও রেজিস্ট্রি দলিলের মাধ্যমে মালিকানায় পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে সেখানে মৎস্য চাষ করে আসছেন।

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ মো. মজিবর গাজী, মো. ফজর গাইন, মো. রফিকুল গাইন, মো. মফিজুর গাজী, মো. মনিরুল গাজী, মো. আতাউর গাজী, মো. শুকুর আলী গাইন, মো. শফিকুল গাইন, মো. রাশিদুল গাইন ও মো. আশরাফুল গাইনসহ আরও কয়েকজন তার জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে তিনি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা (পিটিশন-১৬৬/২৪) দায়ের করেন। আদালত ২ মে ২০২৪ তারিখে ২৬০২ নং স্মারকের মাধ্যমে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন এবং শ্যামনগর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

মাজেদ গাইন অভিযোগ করেন, আদালতের নির্দেশ অমান্য করে ৭ নম্বর মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধার নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতারা তার ঘের দখলের চেষ্টা চালান এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি সাতক্ষীরা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলা চলমান অবস্থায় তাকে ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহারের চাপ দেওয়া হয়। পরে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শ্যামনগর থানায় ১১০২ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর উদ্দেশ্যে ১ মার্চ তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে এবং ৩ মার্চ একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল “ভয়েস অব সুন্দরবন”-এ মিথ্যা তথ্য প্রচার করে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলে।

সংবাদ সম্মেলনে মাজেদ গাইন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এবং প্রতিপক্ষদের হয়রানি থেকে রক্ষা পেতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০