মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

News Headline :
ইবতেদায়ী বৃত্তিতে দারুণ সাফল্য: জামালপুর ইদ্রিসিয়া আলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল, উপজেলা সেরা আদিউর রহমান- জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর-  জামালপুরের গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি-  জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান- জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি- রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত-

আশাশুনির গাজীপুরে মৎস্য ঘেরের বাঁধ কেটে মাছ লুটের অভিযোগ।। থানায় অভিযোগ দায়ের ।

আশাশুনি অফিস।। আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের গাজীপুর মৌজায় মৎস্য ঘেরের বাঁধ কেটে ক্ষতিসাধন ও ঘেরের মাছ ধরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার মহিষকুড় গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে সেলিম গাজী বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগ ও বাদী জানান,গাজীপুর মৌজায় এক নং খতিয়ানে সাবেক ১১৩০ ও হাল ১০০১ নং দাগে ৫০ শতক জমি ডিসিার নিয়ে দীর্ঘকাল মৎস্য ঘেরে মাছ চাষ করে ভোগদখলে আছেন। সর্বশেষ ২২/১০/২৪ তাং একসনা ইজারা কেস নং ১৪৮/১৪৩১ (মাছ চাষ) বাংলা ১৪৩১ সালের ডিসিআর গ্রহন করেন। বিবাদী মহিষকুড় গ্রামের মৃত হৃদয় গাইনের ছেলে নিহার ও দিলীপ গাইন স্থানীয় নেতা গণেশ গাইনের নেতৃত্বে মৎস্য ঘেরের জমিজমা জবর দখল করতে পায়তারা ও ক্ষয়ক্ষতি করে আসছে। ইতিমধ্যে ৭/৮ বার দলীয় দাপট দেখিয়ে জবর দখল ও মাছ লুটের ঘটনা ঘটানো হয়। স্থানীয় বা থানায় অভিযোগ করেও দলীয় নেতাদের শেল্টারের কারনে প্রতিকার পায়নি। সবশেষ গত ১২ ফেব্রুয়ারী দুপুর ১.৩০ টার দিকে বাদীর মৎস্য ঘেরে অনাধিকার প্রবেশ করে বাঁধ কেটে দিয়ে অনুমান ৮ হাজার টাকার মত ক্ষতি সাধন করে। এবং অনুমান ৩০ হাজার টাকার সাদা ও চিংড়ী মাছ ধরে নেয়। বাদী জানতে পেরে বাধা নিষেধ করলে মারপিট ও খুন জখমের হুমকী দেয়। পাশের লোকজন ঘটনাস্থলে গেলে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে এসআই আঃ রশিদ ঘটনাস্থানে গিয়ে সবকিছু দেখেন এবং পাশের লোকজনের কাছে শুনেবুঝে উভয় পক্ষকে থানায় আসতে বলেন। এ সময় বিএনপি নেতা শেখ আঃ রশিদ,যুবদল নেতা হাফিজুল ইসলাম,ডাঃ বিল্লাল হোসেনসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্ধারিত প্রথম দিন বিবাদীরা থানায় উপস্থিত হয়নি। দ্বিতীয় দিন বিবাদীদের পক্ষে একজন মহিলা উপস্থিত হলেও কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং তৃতীয় দিনে বিবাদীরা হাজির হয়নি উল্লেখ করে বাদী বলেন, থানা পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ আমার কাগজপত্র দেখে বৈধতা উপলব্ধি করে কাগজপত্র মোতাবেক ঘের শান্তিপূর্ণ ভাবে দখলে থাকারর কথা বলেছেন। বাদী দীর্ঘশ্বাস ফেলে বলেন,সরকারি রাজস্ব দিয়ে ডিসিআর নিয়ে বৈধভাবে মাছ চাষ করার পর দলীয় প্রভাবের কারনে ক্ষতিগ্রস্থ হয়ে এসেছি। অথচ আজকের দিনে আবারও সেই জবর দখলকারীদের রক্তচক্ষুর শিকার হবো ভাবতে পারিনা। তিনি আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের ন্যায় সংগত সহযোগিতা কমনা করেছেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০