বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জেলা প্রশাসন ও বন বিভাগ জামালপুর এর আয়োজনে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি পালিত-

নিজস্ব প্রতিবেদক | তাং ১৯ জুলাই ২০২৫ খ্রী.

জামালপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপনের মাধ্যমে পালিত হয়েছে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি।

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের স্মরণে সরকারি আশেক মাহমুদ কলেজের মহিলা হোস্টেলের সামনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ। তিনি বলেন, “এই ক্যাম্পাসে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ আমাদের গৌরব ও দায়িত্বের প্রতীক। আমাদের শিক্ষার্থীরা যেন এ থেকে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেম ও পরিবেশবোধে উজ্জীবিত হয়, সেই প্রত্যাশা করি। শহীদদের আত্মত্যাগের ইতিহাস আমাদের শিক্ষা দেয় কিভাবে ন্যায়ের পথে দৃঢ় থাকতে হয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম, পুলিশ সুপার, জামালপুর সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, সিভিল সার্জন, জামালপুর ডা. মোহাম্মদ আজিজুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন ২০২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার গুণীজন।

কর্মসূচির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়— “প্রতিটি শহীদের স্মরণে একটি বৃক্ষ রোপণ, প্রকৃতি ও ইতিহাসকে একসাথে ধারণের প্রতীক”।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১