বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পেল শিক্ষক-শিক্ষার্থীরা-

নিজস্ব প্রতিবেদক | ৭ আগস্ট ২০২৫ খ্রী.

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামে অবস্থিত ১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি হঠাৎ ভেঙে পড়ায় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি।

ঘটনাটি ঘটে আজ (বুধবার) সকালবেলায়, যখন শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিলেন। হঠাৎ বিকট শব্দে ভবনের ছাদের একাংশ ও বিম ভেঙে পড়লে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান।

ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে ছিল আগাম শঙ্কাঃ
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। ছাদ ও দেয়ালে ছিল স্পষ্ট ফাটল, ছিল ধসে পড়ার আশঙ্কা। বারবার জানানো হলেও সংস্কার বা নতুন ভবন নির্মাণে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

দুর্ঘটনার পরপরই অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে কেউ নজর দেয় না। আজ যদি কারও প্রাণ যেত, তখন কি জবাব দিত প্রশাসন?”

শিক্ষকদের পাঠদান চালিয়ে যেতে অস্বীকৃতিঃ
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান সম্ভব নয়। তারা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রশাসনের হস্তক্ষেপ দাবিঃ
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে, এখনো কোনো প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শনে আসেননি বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, শিশুদের নিরাপদ শিক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করতে হবে।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১