বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক | ১৭ আগস্ট ২০২৫ খ্রি.

জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে আগস্ট মাসের জেলা উন্নয়ন সমন্বয় সভা রবিবার (১৭ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম. আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন- “জনগণের কল্যাণ নিশ্চিত করতে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো ও মানসম্মতভাবে বাস্তবায়ন করতে হবে। উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১