রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

News Headline :
জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর-  জামালপুরের গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি-  জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান- জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি- রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর-

দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চবিদ্যালয় যেনো দুর্নীতির আতুড়ঘর-

নিজস্ব প্রতিবেদক │ তাং ৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.

জামালপুর সদর উপজেলার দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চবিদ্যালয়ে চলছে অনিয়ম–দুর্নীতির মহোৎসব।

অভিযোগ উঠেছে, অফিস সহকারী স্বপন কুমার ঘোষ টানা ১২মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন করছেন। আর এ কাজে তাকে সহযোগিতা করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মিন্টু।

স্থানীয় সূত্র জানায়, মিন্টু প্রভাব খাটিয়ে জ্যেষ্ঠতার নিয়ম ভঙ্গ করে প্রধান শিক্ষকের পদে বসেন। দায়িত্ব নেয়ার পর থেকেই নিয়োগে অর্থ লেনদেন ও নানা অনিয়মে জড়িয়ে পড়েন।

গত ৩ সেপ্টেম্বর সাংবাদিকরা বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষককে অফিসে পাননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সহকারী প্রধান শিক্ষক দাবি করেন, তিনি টিফিনে আছেন। কিন্তু সভাপতি জানান, “মিন্টু স্যার আমাকে অবহিত করে ছুটি নিয়েছেন।” এতে তাদের বক্তব্যে গরমিল ধরা পড়ে।

বিদ্যালয় সভাপতি স্বপনের বিষয়ে বলেন, “আমি আগে জানতাম না, গতকাল জেনেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, জেলা শিক্ষা অফিসার হাজিরা খাতায় অনুপস্থিতদের লাল কালি দিয়ে চিহ্নিত করেছেন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০