রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

News Headline :
জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান- জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি- রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত-

অসুস্থ সাংবাদিক রাসেলের পাশে দাড়ালেন সাংবাদিক চমক-

মুন্সিগঞ্জ প্রতিনিধি | তাং ২৪ আগষ্ট ২০২৫ খ্রী.

ক্যান্সারে আক্রান্ত মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাসিন্দা তরুণ লেখক ও সাংবাদিক শেখ রাসেল ফখরুদ্দিনের পাশে দাড়িয়েছেন ইতালীতে অবস্থানরত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের বাসিন্দা সাবেক সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক।

তিনি নিজেও সিরাজদিখান উপজেলায় সাংবাদিকতা করতেন। প্রায় ১ বছর পূর্বে তিনি ইতালিতে পাড়ি জমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন পত্র পত্রিকায় সাংবাদিক ও সংগঠক শেখ রাসেল ফখরুদ্দীন ‘র ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর দেখতে পান। খবরে শেখ রাসেল অর্থাভাবে তার চিকিৎসার খরচ যোগাতে না পেরে অসহায় জীবন যাপন করছেন জানতে পেরে ইতালী থেকে সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক শেখ রাসেলের খোঁজ খবর নেন এবং পঁচিশ হাজার টাকা মানবিক সহায়তা পাঠান।

চমক জানান, আমি নিজেও একজন সংবাদকর্মী ছিলাম বর্তমানে আমার আরেক সহকর্মী রাসেল অসুস্থ তাঁর এই বিপদে আমি পাশে দাড়াতে পেরে গর্বিত৷ আমি আশা রাখবো সবাই রাসেলের পাশে দাড়ালে রাসেল সুস্থ হয়ে ওঠবে।

ক্যান্সার আক্রান্ত রাসেল আবেগাপ্লুত হয়ে পরেন এবং তিনি সহকর্মী চমকসহ যারা তার পাশে দাড়িয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি সবার কাছে দোয়া ও সার্বিক ভাবে সাহায্য সহযোগিতা কামনা করেন।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১