বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

ঝালকাঠিতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শহরে বিনা লাভের বাজার উদ্বোধন।

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি:৯

জেলা প্রশাসন ঝালকাঠি ও ঝালকাঠি পৌরসভার আয়োজনে ক্যাব ঝালকাঠি ও চেম্বার অফ কমার্স, ঝালকাঠির পরিচালনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঝালকাঠি শহরে বিনা লাভের বাজার ‘প্রশান্তি’ এর উদ্ভোধন করা হয়েছে।

 

২৮/০২/২০২৫ ইং তারিখ শুক্রবার সকাল ১০ টায় শহরের বাহের রোড এলকায় প্রধান অতিথি হিসেবে প্রশান্তির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন।

 

আয়োজকরা জানান, সুলভ মূল্যের এ কার্যক্রম পরিচালিত হবে পুরো রমজান মাস জুড়ে। চাল ৩০ টাকা , আটা ২৪ টাকা , সয়াবিন তেল ১৭৩ টাকা লিটার, চিনি ১১৬ টাকা , মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা , চিড়া ৫৮ টাকা, গরুর মাংস ৭০০ টাকা কেজি এবং গরুর দুধ ৮০ টাকা লিটার সহ রমজান মাসের প্রয়োজনীয় ১৮ টি পণ্য সুলভ মূল্যে নিশ্চিত করার জন্যেই জেলা প্রশাসন, ঝালকাঠির এই প্রদক্ষেপ।

 

অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, জেলা প্রশাসনের এ উদ্যোগটি মূলত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে সহায়তা করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে, যাতে তারা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন। মাহে রমজানের সংযম ও সহমর্মিতার শিক্ষার আলোকে এ ধরনের কার্যক্রম সমাজে সহানুভূতি ও সমবেত প্রয়াসের অনুপ্রেরণা জোগাবে।

 

এছাড়া, জেলা প্রশাসন ঝালকাঠি বাজার তদারকি ও মনিটরিং নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে অসাধু ব্যবসায়ীরা এই উদ্যোগের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১