রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

News Headline :
জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর-  জামালপুরের গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি-  জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান- জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি- রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর-

মাদারগঞ্জে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত; আয়োজনে মাদারগঞ্জ মডেল থানা-

মাদারগঞ্জ [জামালপুর) প্রতিনিধি | তাং ২৪ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুরের মাদারগঞ্জ উপজেলাধীন নাংলা বাধের মাথা বাজারে মাদক, জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস, সাইবার অপরাধ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ মডেল থানা আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল—জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত করা এবং সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করে নিরাপদ সমাজ গঠন।

সভায় সভাপতিত্ব করেন বাধের মাথা বাজার বণিক সমিতির সভাপতি ডা. শাহিনুর ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার শামছুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— থানার এসআই সাইফুল মালেক, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা চেয়ারম্যান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রসুল মাহমুদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সুনারু, যুবদল নেতা সোহেল রানা বাবু, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা রক্তিম, ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ফায়েজুল ইসলাম লাঞ্জু, স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল ইসলাম সোনা, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব চাঁন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাধের মাথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যা।

বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও যুব সমাজকে নৈতিকতার পথে ফিরিয়ে আনতে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগই হতে পারে সর্বোত্তম সমাধান। তারা মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথি শামছুজ্জামান তাঁর বক্তব্যে বলেন,
“আইনশৃঙ্খলা বাহিনী একা সমাজকে অপরাধমুক্ত করতে পারবে না। এজন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে মাদক, জুয়া, ইভটিজিংসহ সামাজিক অপরাধ নির্মূল সম্ভব।”
সভায় বক্তারা অভিভাবক, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণির মানুষকে নৈতিকতা চর্চা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় বাজারে উপস্থিত শতাধিক মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে এবং সামাজিক বন্ধন আরও মজবুত হবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০