বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার-

নিজস্ব প্রতিবেদক | তাং ৩০ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আয়নাল হকের স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা বেগম দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন। স্বামী ছয় বছর আগে মারা যান। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা স্বামীর বাড়িতেই থাকেন। একমাত্র ছেলে চাকরির কারণে ঢাকায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার সকাল থেকে জাহানারা বেগমের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা টিনের ঘরের ফাঁক দিয়ে উঁকি দেন। এসময় তারা তাকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “ঘরের ভেতরে বৃদ্ধার মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১