বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক | তাং: ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত পত্রিকা ‘দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ -এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশনার ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় আনন্দমেলা, বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং পত্রিকাটির দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরা হয়।

প্রধান অতিথি ও অতিথিবৃন্দঃ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক মোঃ সাইদুর রহমান সাদী এবং সহ-সম্পাদক মোঃ আতাউর রহমান সানি।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন “ই-প্রেস ক্লাব”-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ সরকার অনুমোদিত দেশের প্রথম ও একমাত্র পর্যটনভিত্তিক গণমাধ্যম “বাংলাদেশ ট্যুরিজম নিউজ এজেন্সি” র নির্বাহী সম্পাদক, সাংবাদিক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, দৈনিক পল্লী কণ্ঠ প্রতিদিন- এর ম্যানেজার মাসুদ রানা, জামালপুর জজ কোর্টের এডভোকেট এম.এ রায়হান পাপ্পু, মেষ্টা ইউপি ‘র প্যানেল চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান মাসুদ, প্রশাসনিক কর্মকর্তা বজলুল করিম।

উপস্থিত সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দঃ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার বিশেষ প্রতিনিধি এম.এ জলিল আকন্দ শশী, মাসুদুর রহমান, মো. আলমগীর, মোঃ রাসেল রানা, শেরপুর জেলা প্রতিনিধি সুলতান আহমেদ ময়না, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম মন্ডল, মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম আবেদ ও হৃদয় হাসান, ইসলামপুর প্রতিনিধি এসএম হোসেন রানা ও আব্দুল মোতালেবসহ জামালপুর-শেরপুর জেলার সকল প্রতিনিধিবৃন্দ।

জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গঃ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেষ্টা ইউপি সদস্য মোঃ রিপন মাহমুদ মিন্টু, মোছাঃ রিক্তা বেগম মারিয়া, ১নং কেন্দুয়া ইউপি সদস্য মোঃ শাহীন দেওয়ানী, মোঃ নায়েব আলী, মোঃ শাহিনুর ইসলাম শাহীন, মোছাঃ বেদেনা বেগম, মোছাঃ লুৎফা বেগম। গন্যমান্য ব্যাক্তিত্ব মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

 

সম্পাদক ও প্রকাশের বক্তব্যঃ
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি আজ ১৩তম বর্ষে পদার্পণ করতে পেরেছে। ভবিষ্যতেও পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজঃ
অনুষ্ঠানের শুরুতে ১৩ বছর পূর্তি উপলক্ষে ১৩ পাউন্ডের একটি কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান পরিবেশন করে “তানভূমি” গানের দল। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মাসুদুর রহমান।

দুপুরে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। সাংবাদিক, অতিথি ও প্রতিনিধিরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপভোগ করেন। উপস্থিত সাংবাদিকরা বলেন, এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাপনীঃ
দিনব্যাপী উৎসবমুখর আয়োজন শেষে বিকেলে স্মৃতিময় মুহূর্ত ধারণের জন্য গ্রুপ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১