বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা প্রশাসন ও জামালপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির বাস্তব চিত্র যাচাই করা এবং সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা।

মহড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পরিস্থিতিতে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন। এতে নির্বাচনকালীন সময়ে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও দক্ষতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা, জামালপুর এবং জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর। তাঁরা নির্বাচনকালীন সময়ে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ, আইন মেনে চলা এবং সার্বিক সহযোগিতার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

জামালপুর জেলা পুলিশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে এ সময় জানানো হয়।