বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন-

প্রশাসনের প্রতি সতর্ক থাকার আহ্বান, বাঁশচড়ায় ভাঙচুরের অভিযোগ। 

নিজস্ব প্রতিবেদক | তাং ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রী. 

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ জামালপুরে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন জামালপুর-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

তিনি বলেন, “জামালপুর সদরসহ জেলার পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করায় সম্মানিত ভোটারসহ সর্বস্তরের জামালপুরবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ।”

নির্বাচন-পরবর্তী সময় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার অনুরোধ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “পতিত স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ঘটনা ঘটাতে পারে।”


তিনি অভিযোগ করেন, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, জামায়াত ইসলামের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংশ্লিষ্ট এক নেতার দোকান লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুর এবং ৪নং ওয়ার্ড বিএনপির এক নেতার বাড়িতে হামলার অভিযোগ রয়েছে।

তিনি দাবি করেন, এসব ঘটনার মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

শেষে তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১