বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক | তাং ২৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রী.
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক বিশাল বর্ণাঢ্য র্যালি।
র্যালিটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন দয়াময়ী মোড়ে সমবেত হয়। এ সময় দলীয় স্লোগান, ব্যানার-ফেস্টুন ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির নেতৃত্ব দেন জামালপুর-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন—সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি এবং সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপি।
সভাপতিত্ব করেন আব্দুল হালিম, সভাপতি, জামালপুর জেলা মৎস্যজীবী দল।

বক্তারা বলেন, মৎস্যজীবীদের অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের অতীত আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে ভবিষ্যৎ কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।