মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক | ২১ এপ্রিল ২০২৬ খ্রি.
ট্যালেন্টপুলে একাধিক বৃত্তি এবং সাধারণ গ্রেডেও উল্লেখযোগ্য সাফল্যের মাধ্যমে মেধার স্বাক্ষর রেখেছে জামালপুর ইদ্রিসিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক আয়োজিত ইবতেদায়ী শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৫-এ প্রতিষ্ঠানটি চমকপ্রদ ফলাফল অর্জন করেছে।
এ পরীক্ষায় মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী আদিউর রহমান ট্যালেন্টপুলে বৃত্তি লাভের পাশাপাশি জামালপুর সদর উপজেলায় প্রথম স্থান অর্জন করে সবার দৃষ্টি কাড়েন। একই ক্যাটাগরিতে মুবাশশিরা মাহবুব-ও ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন আহনাফ তাহমিদ (উমর ফারুক) এবং আন-নূর সুবাহ।

অন্যদিকে, কিশোরকণ্ঠ জেলা মেধাবৃত্তি-২০২৫-এও বৃত্তি অর্জন করেছেন আদিউর রহমান, যা তার ধারাবাহিক মেধা ও সাফল্যের প্রমাণ বহন করে।
বিকেডিএ মেধাবৃত্তি-২০২৫-এর ফলাফলেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। এতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন আদিউর রহমান ও আহনাফ তাহমিদ। সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছেন—আবু তালহা, মুবাশশিরা মাহবুব, তাসনিয়া জান্নাত, মালিহা মমতাজ মাওয়া এবং আমির হামজা।

এছাড়াও, ঢাকা উত্তরা কর্তৃক আয়োজিত নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা বাংলাদেশ (শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬)-এ ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ৬ জনসহ মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সংখ্যক বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।
আদিউর রহমানের পারিবারিক পরিচিতি:
তিনি জেলা শহরের খ্যাতিমান হোমিও চিকিৎসক, নওমুসলিম মরহুম ডা. আব্দুর রহিম গুণ সাহেব এবং খলিশাকুড়ি নিবাসী আঃ হামিদ সরকারের নাতি। তিনি ডা. আতিকুর রহমান উজ্জ্বল ও সুলতানা আতিক পাপড়ির একমাত্র পুত্র।
মুবাশশিরা মাহবুবের পারিবারিক পরিচিতি:
তিনি জামালপুর জেলা শহরের পিটিআই-এর সাবেক সুপারিন্টেনডেন্ট আলহাজ্ব মরহুম আব্দুর রহিম মাস্টার এবং তিতপল্লা পোড়াবাড়ির আলহাজ্ব মোঃ আবেদ আলী মাস্টারের নাতনী। তার পিতা মাহবুবুর রহমান বিদ্যুৎ এবং মাতা ডিপ্লোমা কৃষিবিদ জনাবা আফরোজা (উপসহকারী কৃষি অফিসার)। তিনি পরিবারের কনিষ্ঠ সন্তান।
প্রতিষ্ঠানের বক্তব্য:
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য প্রতিষ্ঠানটির মানসম্মত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টারই প্রতিফলন। এ অর্জনে সংশ্লিষ্ট সকলেই সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন।
“এই সাফল্য শুধু কয়েকজন শিক্ষার্থীর নয়—এটি পুরো প্রতিষ্ঠানের সম্মিলিত পরিশ্রমের ফল।”