মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

News Headline :
ইবতেদায়ী বৃত্তিতে দারুণ সাফল্য: জামালপুর ইদ্রিসিয়া আলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল, উপজেলা সেরা আদিউর রহমান- জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর-  জামালপুরের গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি-  জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান- জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি- রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত-

বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিকের অপকারীতা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে-

জামালপুর প্রতিনিধিঃ তাং ২৪ মে ২০২৫ খ্রী.

শনিবার (২৪মে/২৫ খ্রী.) সকাল ১১:০০ টায় বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর অর্থায়নে এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর উদ্যোগে “একবার ব্যবহার্য প্লাস্টিকের অপকারীতা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। বেলা’র পক্ষ থেকে প্রকল্পের লক্ষ্য ও পরিবেশগত প্রেক্ষাপট উপস্থাপন করেন বেলা’র ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন এসপিকে’র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, “একবার ব্যবহার্য প্লাস্টিক পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। এই ক্ষতিকর অভ্যাস পরিত্যাগ না করলে আগামী প্রজন্মের জন্য এক অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে।” তিনি শিক্ষার্থীদের প্লাস্টিক ব্যবহারে সচেতনতা এবং বিকল্প ব্যবহার গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন।

 

অনুষ্ঠানে আরও আলোচনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থীদের বজ্রমুষ্ঠি হাতে পরিবেশবান্ধব “প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ি” শীর্ষক শপথ পাঠ করানো হয়।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০