বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে ডিবির অভিযানে নাশকতার মামলার তিন আসামি গ্রেপ্তার-

জামালপুর প্রতিনিধি, তাং ২৮ মে ২০২৫ খ্রী. 

জামালপুরে নাশকতা মামলার আসামি কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তিনজন নেতা গ্রেপ্তার হয়েছেন। ২৭ মে মঙ্গলবার জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিরা হলেন- জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুন নাহার কানন ও মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) নাজমুস সাকিব এ প্রতিবেদককে জানান, ২৭ মে ভোররাতে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শোলাকুড়ি এলাকায় এক ভাড়া বাসা থেকে জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহকে গ্রেপ্তার করা হয়।

এদিকে একই দিন দুপুরে জামালপুর শহরের মনিরাজপুর এলাকায় জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন নাহার কাননকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, পৃথক আরেক অভিযানে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে মেলান্দহ উপজেলা হাসপাতালের পাশ থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার তিনজনেই নাশকতার মামলার আসামি। থানা পুলিশের মাধ্যমে তিনজনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১