বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন-

নিজস্ব প্রতিবেদক, তাং ২২ জুন ২০২৫ খ্রী.

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর অর্থায়নে এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর বাস্তবায়নে ২২ জুন ২০২৫ তারিখে শেরপুর জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে “একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব” শীর্ষক সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় প্রথম ক্যাম্পেইনটি হয় মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাসনাহেনা ও সহকারি শিক্ষিকা তাহমিনা ।

দুপুর ২টায় দ্বিতীয় ক্যাম্পেইনটি হয় কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ে। প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক মোঃ এনায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মাহমুদা মোস্তাক ও মোঃ আজিজুর রহমান।

উভয় অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)।

স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব গৌতম চন্দ্র চন্দ, বিভাগীয় সমন্বয়কারী, বেলা (ঢাকা ও ময়মনসিংহ)।

ক্যাম্পেইনে বক্তারা বলেন, “একবার ব্যবহার্য প্লাস্টিক পরিবেশের জন্য চরম ক্ষতিকর। এটি মাটি, পানি ও জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ।” তারা শিক্ষার্থীদের বিকল্প ব্যবহার ও পরিবেশবান্ধব জীবনের প্রতি উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণ প্রতিরোধে শপথ গ্রহণ করে এবং পরিবেশ রক্ষায় সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করে।

এই উদ্যোগে স্থানীয় শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১