বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

১৭ বছরেও সংস্কার হয়নি বগাবাইদ স্কুলের পাশের রাস্তা, দুর্ভোগে শিক্ষার্থীসহ হাজারো মানুষ-

জামালপুর প্রতিনিধি | ১৬ জুলাই ২০২৫ খ্রি.

১৭ বছরেও সংস্কার হয়নি বগাবাইদ স্কুলের পাশের রাস্তা, দুর্ভোগে শিক্ষার্থীসহ হাজারো মানুষ। বর্ষাকালে হাঁটু পর্যন্ত পানি, বিপাকে স্কুলপড়ুয়া শিশুরা। 

জামালপুর পৌরসভার বগাবাইদ গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ১৭ বছরেও সংস্কারের মুখ দেখেনি। সড়কটির পাশেই রয়েছে বগাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রতিদিন শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তাটির বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় প্রায় দুই হাজার বাসিন্দাকে।

স্থানীয়রা জানান, বগাবাইদ থেকে পশ্চিম বগাবাইদ মেইন রোড পর্যন্ত বিস্তৃত রাস্তাটি বৃষ্টির সময় জলাবদ্ধতায় হাঁটু পর্যন্ত পানিতে ডুবে থাকে। কাদা ও পিচ্ছিল জায়গায় চলতে গিয়ে অনেক শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হচ্ছে। অনেকের বইপত্র নষ্ট হয়ে যাচ্ছে।

অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে এই রাস্তার এমন দুর্দশা, অথচ কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই। বর্ষাকালে ছোট ছোট শিশুদের স্কুলে পাঠানোই দুরূহ হয়ে পড়ে।”

স্থানীয়রা জানান, এই দীর্ঘ সময়ের মধ্যে রাস্তা মেরামতের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ প্রতিদিনই এলাকাবাসী, শিক্ষার্থী, এমনকি যানবাহনও চলাচল করে এই পথ দিয়ে।

ভুক্তভোগীদের দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে পাকা করার ব্যবস্থা নেওয়া হোক, যেন দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মেলে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১