বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার অবৈধ জিলেট ব্লেড জব্দ সহ ২জন গ্রেফতার-

জামালপুর প্রতিনিধি | ১৬ জুলাই ২০২৫ খ্রিঃ

জামালপুরে র‍্যাব-১৪ এর একটি বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৭০ হাজার টাকা বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর র‍্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২) এবং একই উপজেলার গামারিয়া এলাকার মো. আসাদুজ্জামানের ছেলে মো. আবুল খায়ের (২২)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে একটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়। সেখানে চিহ্নিত মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি জিলেট ব্লেড উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত পণ্য ভারত থেকে সীমান্তবর্তী বকশীগঞ্জ এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনা হয় এবং ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, “অবৈধ পণ্য পাচার রোধে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১