বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ‘র উদ্যোগে জামালপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন-

জামালপুর প্রতিনিধি | তাং ৩ আগস্ট ২০২৫ খ্রী.

ধরিত্রী রক্ষায় আমরা” (ধরা) জামালপুর জেলা শাখার উদ্যোগে ইয়াসিনপাড়া উন্নয়ন দল ও সোনাকাতা উন্নয়ন দলের সহযোগিতায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আজ ইয়াসিনপাড়া, কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

ইয়াসিনপাড়া উন্নয়ন দলের সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক, ধরা জামালপুর জেলা শাখা। তিনি প্রকৃতি সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মহব্বত এবং জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান খান।

প্রধান আলোচক হিসেবে মোহাম্মদ আমির উদ্দিন (অব. শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব) পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণের ভূমিকা কোরানের আলোকে ব্যাখ্যা করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয় এবং সম্মিলিতভাবে গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাসে জামালপুরের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে সবুজ আচ্ছাদন গড়ে তোলা হবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১