বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

সিরাজদী্খানে স্বামী-স্ত্রীর একই দিনে মৃত্যু-

মুন্সিগঞ্জ প্রতিনিধি | তাং ৯ আগস্ট ২০২৫ খ্রী.

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী মারা গেছেন। তাদের নাম দেলোয়ার হোসেন (২৫) ও রাখি আক্তার (১৮) ।

শনিবার (৯ আগষ্ট) সকালে রাজধানীর নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দেলোয়ার চরকুন্দলিয়া গ্রামের মো. বারেক মিয়ার ছেলে এবং রাখি একই গ্রামের মো. রশিদ মিয়ার মেয়ে। ছয় বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয় এবং তাদের দুজনের দুই ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গেলো ৪আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার হোসেন পান করেন। পরে তাদের দুজনকেই রাত ৯টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, পরে উন্নত চিকিৎসারর জন্য স্ত্রীকে নিউ লাইফ এবং স্বামীকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে স্বামী দেলোয়ার হেসেন ও সকাল ১০ টার দিকে স্ত্রী রাখি আক্তার মারা যান।

বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, আমি যতটুকু জেনেছি অভাবের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটিয়ে হতো, দুজনের মনমালীন্যের কারণে এই ঘটনা ঘটতে পারে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক মনো মালিন্যের জেরেই বিষপানে এই ঘটনা ঘটেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১