বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ-

মুন্সিগঞ্জ প্রতিনিধি | তাং ১০ আগস্ট ২০২৫ খ্রী.

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সিরাজদিখান উপজেলা কর্মরত সকল সাংবাদিকের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) সকাল ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম চিফ, আনিছুর রহমান রুবেল (নিলয়) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ।

সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আওলাদ হোসেন সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান প্রেসক্লাবের সহ সভাপতি সালাউদ্দিন সালমান, সিনিয়র সাংবাদিক দৈনিক খবরের সিরাজদিখান প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়ের সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, সিরাজদিখান প্রেসক্লাবের কোষাধাক্ষ্য গোলাম মোস্তফা, দৈনিক ইনকিলাবের সিরাজদিখান প্রতিনিধি ইসমাইল খন্দকার, দৈনিক সংগ্রামের সিরাজদিখান প্রতিনিধি রিয়াজ মাহমুদ মান্নান, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি জমিরুল, সিরাজদিখান প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজাদ বিন আজম নাদভী, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার আব্দুল আওয়াল আশিক, দৈনিক সংবাদের সিরাজদিখান প্রতিনিধি গোাপাল দাস রিদয়, সাংবাদিক শহিদ শেখ পাখি, দৈনিক বাংলাদেশ কন্ঠের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হাবিব হাসান, প্রতিদিনের কাগজের সিরাজদিখান প্রতিনিধি কৌশিক মন্ডল, দৈনিক তৃতীয় মাত্রার শ্রীনগর প্রতিনিধি আলিফ, দৈনিক গণমুক্তির সিরাজদিখান প্রতিনিধি আলী আহমেদ চৌধুরী, দৈনিক ভোরের সময়ের সিরাজদিখান প্রতিনিধি আরিফুল ইসলাম দৈনিক খবর বাংলাদেশের জেলা প্রতিনিধি, নাদিম হায়দার সহ সিরাজদিখান উপজেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

এসময় উপস্থিত সকলে তাদের বক্তব্যে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে ফাঁশির রায় কার্যকর করার দাবি জানান, বক্তারা বলেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, বাংলাদেশের সকল হত্যাকাণ্ডের বিচার হয় কিন্তু সাংবাদিক হত্যাকাণ্ডের কোন বিচার হয় না, তাই তুহিন হত্যা জড়িত আসামিদের দ্রুত ট্রাবুনালের মাধ্যমে ফাঁশির রায় কার্যকর করার জন্য জোর দাবি জানান অন্যথায় বাংলাদেশের সকল সাংবাদিক সমাজ এক হয়ে কঠিন আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১