বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

সিরাজদিখানে নিখোজের ১দিন পর উদ্ধার হলো শিশুর লাশ-

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি | তাং ২২ আগস্ট ২০২৫ খ্রী.

মুন্সীগঞ্জের সিরাজদীখানে (২১আগস্ট) বৃহস্পতিবার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ট্রলারের নীচে পরে রিফাত (১২) নামের এক শিশু নিখোঁজের ১দিন পর লাশ উদ্ধার করেছে ডুবুরির দল। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদী হতে লাশ উদ্ধার করে ।

উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে রিফাত সাতরে একটি ডিঙ্গি নৌকাতে উঠতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রলারের নীচে পড়ে নিখোজ হয় । রিফাত রাজানগর ইউনিয়নের কাজল মিয়ার পুত্র ও তেঘরিয়া সনটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র ।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ¯স্রোত না থাকায় আমাদের ধারনা ছিল মরদেহটি দূরে যায়নি । আমাদের ধারনা ঠিক ছিল বলে মরদেহ পেতে সময় লাগেনি । বেলা ১১টায় ডুবুরি দল কাজ শুরু করে ১ঘন্টা পর বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার হয় ।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. তাজুল ইসলাম জানান ‘প্রতিবছর এই দিনে ইছামতি নদীতে স্থানীয় ভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয় । এ বাইচ উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে। এর মধ্যে অনেকেই ছোট নৌকা নিয়ে নৌকা বাইচ উপভোগ করছিলেন। রিফাত সাতরে একটি নৌকাতে উঠতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রলারের নীচে পড়ে নিখোজ হয় । শুক্রবার ফায়ার সার্ভিসসের একটি দল এসে ১ঘন্টা চেষ্টা পর লাশ উদ্ধার করে ।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১