বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুর মেলান্দহের ফুলকোঁচায় সরকারী ৮২ বস্তা চাল উদ্ধার, আটক ২ কালোবাজারি-

নিজস্ব প্রতিবেদক | ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে পৃথক স্থান থেকে খাদ্য অধিদপ্তরের সিলসংবলিত সরকারী ৮২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজন কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—ফুলকোচা গ্রামের মৃত আফছার আলীর ছেলে মকবুল হোসেন মুকুল (৫৫) ও আফজাল হোসেনের ছেলে সুজন মিয়া (৩০)। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, মকবুল ও সুজনসহ প্রায় ১৪-১৫ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সরকারি চাল কালোবাজারে বিক্রি করে আসছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় এসআই জ্যোতির্ময় সরকার মিশু ও এসআই সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় আফাজ উদ্দিন মান্নানের বাড়ি থেকে পরিবর্তিত বস্তায় রাখা ৫০ কেজি ওজনের ৬০ বস্তা এবং একই গ্রামের নওশের আমেজের বাড়ি থেকে ৩০ কেজি ওজনের সরকারি ২০ বস্তা চাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চাল নিজেদের বলে দাবি করলে মকবুল ও সুজনকে আটক করে পুলিশ। পরে এসআই বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওসি শফিকুল ইসলাম জানান, “অভিযানে মোট ৮২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সিন্ডিকেটের অন্যান্যদের গ্রেফতারের অভিযান চলছে।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১