বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন: জেলা মহিলা আ’লীগ নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরীর দ্রুত গ্রেফতার দাবি-

নিজস্ব প্রতিবেদক | তাং ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.

ছাত্র শিশু গণহত্যার সহযোগী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ুরী হিজড়ার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ায় দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদারগঞ্জ থানার সামনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ও ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লাবন্য রহমান এর সঞ্চালনায় বিন্দি @ বিদ্যুৎ, নুপুর, রুমি, মুন্নি, তিথি, বেবি, মোহনা, মেঘলা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সুসমিতা, সকাল, রাবিনা, সুমন ও প্রায় অর্ধশতাধিক হিজড়া সদস্য সহ বিভিন্ন ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন এ বক্তারা তাদের বক্তব্য জানান, হিজড়া সম্প্রদায়ের বিন্দিকে অপহরণ করে অমানবিক নির্যাতন করে আরিফা ইয়াসমিন ময়ুরী হিজড়া। পরবর্তীতে তারা কোর্টে মামলা দায়ের করলে আদালত পিবিআই পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেন৷ পিবিআই পুলিশের তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন পাঠালে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ২ এর বিচার মো: শহিদুল ইসলাম গ্রেফতারী পরোয়ানা জারী করেন। তাই অতি দ্রুত আরিফা ইয়াসমিন ময়ুরীর গ্রেফতারের দাবী জানান বক্তারা।

এ দিকে কথা হলে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, ওয়ারেন্ট হয়েছে শুনেছি। এখন পর্যন্ত থানায় ওয়ারেন্ট এর কাগজ আসেনি। থানা ওয়ারেন্ট আসা মাত্রই আমরা ব্যবস্থা গ্রহণ করব।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১