রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা।

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি: “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্যে নওগঁার আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা হয়েছে।

দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার ২ মার্চ সকালে বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। উপজেলা সহকারি নির্বাচন অফিসার এমরান হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম। অন্যদের মধ্যে পঁাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্দী অফিসার পিএম কামরুজ্জামান, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম জানান, ভোটার হালনাগাদ করণে নতুন নিবন্ধনকৃত ভোটারের মধ্যে পুরুষ ৩ হাজার ১’শ চার এবং মহিলা ৪ হাজার ২’শ সাত জন। এছাড়া স্থানান্তরিত হয়েছে পুরুষ ১’শ ৪৫ এবং মহিলা ১’শ ৮৮ জন। ইতিপূর্বে উপজেলায় মোট ভোটার ছিলো ১ লাখ ৭৪ হাজার ৬’শ ২২ জন। যার মধ্যে পুরুষ ৮৯ হাজার ১’শ ৭ , মহিলা ৮৫ হাজার ৫’শ ১৩ এবং হিজরা ২ জন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১