শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

News Headline :
প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক- জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস- 

শ্যামনগরে কিউএনএস একাডেমীর সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ।

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে মরহুম আলহাজ্ব সাবিলুর রহমানের বড় পুত্র লন্ডন প্রবাসী শায়েখ ড.আব্দুস সালাম আজাদী নিজ বাড়িতে ২শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ ও বিধবা নারীদের পরিবারে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ মার্চ (রবিবার) সকাল ১০ টায় কিউএনএস একাডেমী লন্ডন এর আয়োজনে এবং লন্ডন প্রবাসী শায়েখ ড.আব্দুস সালাম আজাদীর ঐকান্তিক প্রচেষ্টায় ২ শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ ও বিধবা, রোজাদার ব্যক্তিদের/ পরিবারের প্রত্যেকের মধ্যে ১৫ কেজি চাল (মিনিকেট), ছোলা ২ কেজি, পেয়াজ ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, ইসপি পাউডার ড্রিংক (আম/কমলা) ২টি প্যাকেট, চিনি ১ কেজি, মুড়ি ২ কেজি,

ডাল (মুসর) ১ কেজি, লবণ ১ কেজি প্যাকেজিং ও ডেলিভারিপ্যাকেজ হিসেবে বিতরণ করা হয়।সাহরী ও ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম সরোয়ার, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। ভুক্তভোগীরা এ ধরনের সহায়তা পাওয়ায় কিউএনএস একাডেমী লন্ডন সংস্থা কে কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০